সাম্প্রতিক খবর

প্রতিষ্ঠান প্রধানের বাণী
মুলাদীর ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান রামচর দাখিল মাদ্রাসা, মুলাদী, বরিশাল -এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় অতীত। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান দেশ, জাতি ও মানবতার কল্যাণে এবং বিশেষ ধর্মীয় ও আধুনিক শিক্ষা বিস্তারে অশেষ অবদান রেখে আসছে। এ মাদ্রাসা সর্বদা যুগের চাহিদা ও সময়ের দাবির সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ওয়েবসাইট থাকা খুবই জরুরী। এরই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে রামচর দাখিল মাদ্রাসা -এর নিজস্ব ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করেছি। মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ ওয়েবসাইট ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে অবগত হতে পারবেন-ইনশাআল্লাহ।
- মোঃ নেছার উদ্দিন
ভারপ্রাপ্ত সুপার
রামচর দাখিল মাদ্রাসা